রাজনীতি
তদন্তের দাবি জামায়াতের ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে গাফিলতি ছিল কি না
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পেছনে কোনো গাফিলতি বা ত্রুটি ছিল কি না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। সেইসঙ্গে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন।




















