টাইমনিউজ বিডি

জাতীয়

তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, ঘরে-বাইরে কোথাও নেই স্বস্তি

তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, ঘরে-বাইরে কোথাও নেই স্বস্তি

কয়েক দিন ধরেই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ঘরের ভেতর ফ্যান ঘুরলেও মিলছে না স্বস্তি। বাইরে বের হলে রোদের তাপে শরীর পুড়ে যাওয়ার উপক্রম। গরমে শুধু শরীর নয়, খিটখিটে হয়ে উঠছে মেজাজও। ঘর থেকে সড়ক, বাস থেকে কর্মস্থল-প্রায় সবখানেই এখন স্বস্তির বদলে অস্বস্তি আর হাঁসফাঁস অবস্থা।

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।

ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের যে সম্ভাব্য সময়সূচি গতকাল সোমবার জানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি), তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই, ন্যায়বিচার নিশ্চিত করতে চাই

মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড দেওয়ার সঙ্গে প্রতিশোধের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার এ রায়কে স্বাগত জানায় এবং তারা সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে চান।

দুর্গাপূজায় সরকারি ছুটি কতদিন, শুরু কবে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দিনের সরকারি ছুটি থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে এ ছুটি নির্ধারণ করা হয়েছে।

সকল স্বত্ব সংরক্ষিত । © 2026 টাইমনিউজ বিডি